ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • যুবককে হাত-পা বেঁধে মারধর, নবনির্বাচিত চেয়ারম্যানসহ আটক ৮

       যুবককে হাত-পা বেঁধে মারধর, নবনির্বাচিত চেয়ারম্যানসহ আটক ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান (৪৫), তার ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), মজিদের ছেলে সামছুল হক (৪৫), তার নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২) ও রাশেদা বেগম (২৭)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরে বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকার ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে মারধর করেন নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ও তার লোকজন। পরে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ইসরাফিলকে উদ্ধারের চেষ্টা করেন। তবে চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের ধাওয়া করেন। এতে এলকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করে পুলিশ।

    এ বিষয়ে ধামরাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ বলেন, ওই এলাকায় ঝামেলা হলে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় চেয়ারম্যানসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ