ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দুই আসামির জামিন : বিচারকের কাছে ব্যাখ্যা তলব

     দুই আসামির জামিন : বিচারকের কাছে ব্যাখ্যা তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারকে কোন ক্ষমতাবলে জামিন দিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। মেট্রোপলিটন ম্যাজিস্টেট সত্যব্রত শিকদারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

    সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    একই সঙ্গে কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে দেওয়া জামিন স্থগিত করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

    আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

    আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কোটি টাকা বিনিয়োগে হোটেল নির্মাণের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করে ১৮ কোটি ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলায় কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে ১৮ মার্চ জামিন দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। ওই জামিনের বিরুদ্ধে বাদীপক্ষ জজ আদালতে আবেদন করেন। জজ আদালত সে আবেদন খারিজ করলে বাদী পক্ষ হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পাশাপাশি এ  ঘটনায় বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ