ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

    পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

    অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা শাখার সভাপতি আলহাজ¦ আব্দুর রশীদ সেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

    এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অবসরপ্রাপ্ত সকল সদস্যের মাঝে সংগঠনের পক্ষ থেকে জায়নামাজ ও তসবি বিতরণ করা হয়।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ