ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

    জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীর্ষ জঙ্গি সদস্য সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামালপুরে গণি গোমেজ হত্যা মামলায় মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।


    এছাড়া ওই মামলার আরেক আসামি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর করা হয়েছে।

    ২০১৪ সালে টাঙ্গাইলে প্রিজনভ্যানে হামলা চালিয়ে সালেহীনসহ তিন সঙ্গীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তখন থেকে তিনি পলাতক। তবে জঙ্গি রাকিবকে গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।

    উল্লেখ্য, ২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন জঙ্গিরা। যা আজ বহাল রেখেছে আপিল বিভাগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ