ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • মঠবাড়িয়ায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

    মঠবাড়িয়ায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার তুষখালী ইউনিয়নে জানখালী (ভাইজোড়া) গ্রামের আকরাম মিয়ার ইট ভাটার পশ্চিম পাশে নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা এ নারীকে হাত বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের কুইক রেসপন্স টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করি। তিনি আরও জানান, চার ফুট উচ্চতার ওই নারীর মুখমণ্ডল বিকৃত ও অর্ধগলিত। তার পরনে খয়েরী ও সবুজ রংয়ের পেটিকোট, ধূসর সাদা ছাপার ছেঁড়া কাপড়, একটি হাতের কব্জিতে দুইটি চুরি রয়েছে, গলায় একটি সাদা কালো রংয়ের পুতির মালা এবং হাতের কব্জি নেটের জাল দিয়া বাধা। লাশটির মাথায় কোন চুল নেই।

    অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মযনা তদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল রহস্য জানা যাবে। এ নারীর পরিচয় জনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ