ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের উদ্বোধন

    পিরোজপুরে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেউ নিজ উদ্যোগেই বাড়িতে তৈরি করছেন বিক্রয় যোগ্য খাবার, আবার কেউ জন্মদিন বা বিবাহ বার্ষিকীর কেক। কেউ করছে সেলাইয়ের কাজ আবার কেউ ব্লক বাটিক ও শাড়ির কাজ। নিজ হাতে তৈরি ও প্রাকৃতিক খাদ্যদ্রব্য এবং বিভিন্ন পণ্য যা বিক্রি হচ্ছে অনলাইন মাধ্যমের সহযোগিতায়। জেলার বিভিন্ন স্থানে।

    বলছিলাম পিরোজপুর জেলায় ৩০ জন নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত “স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠন” এর কথা। যারা সম্প্রতি সময়েই সংগঠনটি নিয়ে পথ চলা শুরু করেছেন। “স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠন” নামের একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে বর্তমানে তাদের কার্যক্রম চলছে। তবে সরকারি ঋণ সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সংগঠনটির সভাপতি শাহানাজ আক্তার তুলি।

    এদিকে আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাড়েরহাট রোডে বড়পুল সংলগ্ন একটি অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক অশোক কুমার সাহা। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক মিলটন চন্দ্র বৈরাগী।

    স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের সভাপতি শাহানাজ আক্তার তুলি জানান, আমরা প্রাথমিকভাবে বিভিন্ন কাজে দক্ষ ৩০ জন নারীকে নিয়ে কাজ শুরু করেছি। আস্তে আস্তে সংগঠনের কাজ বৃদ্ধি করবো। আমরা সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে পণ্যগুলো আমাদের ফেইজবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করি। যার মাধ্যমে আমাদের নিজেদের একটি কর্মসংস্থান ও উপার্জনের পথ সৃষ্টি হয়েছে। আমরা আশা রাখছি সরকারীভাবে প্রশিক্ষণ ও ঋণ সহযোগীতা পেলে আমরা এই সংগঠনের মাধ্যমে আরো ভালো কিছু করতে পারবো।

    এ ব্যাপারে জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক অশোক কুমার সাহা জানান, আমরা তাদের যুব সংগঠন হিসেবে একটি নিবন্ধন দিয়ে উদ্যোক্তা হিসেবে ঋল প্রদানের ব্যবস্থা করবো। আবার যুব কল্যাণ ঋণের আবেদন করলে সেখানেও ঋণ সহযোগীতা পাবে তারা।
    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক মিলটন চন্দ্র বৈরাগী জানান, আমরা বিসিকের পক্ষ থেকে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনকে ওয়ান স্টপ সার্ভিস প্রকল্পের আওতায় সরকারী একটি নিবন্ধন দিয়েছি। তাদের আমরা উদ্যোক্তা উন্নয়ন ও কারিগরী প্রশিক্ষণ প্রদান করবো। সেই সাথে তাদের বিসিক থেকে সল্প সুদে ঋণ প্রদান করা হবে।

    এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ও স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ