ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে মাদ্রাসা থেকে বেরিয়ে ৪ দিন নিখোঁজ শিক্ষার্থী রাফি

     পিরোজপুরে মাদ্রাসা থেকে বেরিয়ে ৪ দিন নিখোঁজ শিক্ষার্থী রাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে ৪ দিন আগে বের হয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো: রেজওয়ান আহম্মেদ রাফি (১৫) জেলার সদর উপজেলার পূর্ব শিকারপুর (মুসলিম পাড়া) এলাকার মো: কাবিল হাওলাদারের পুত্র।

    রাফির বাবা কাবিল হাওলাদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ২২ নভেম্বর ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি আমার পুত্র রাফি ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তবে সে বে হবার পরে আজও বাড়িতে ফিরে আসে নাই। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েও তাকে পাই নাই। পরে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়রী করেছি।

    ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার পরিচালক গোলাম মাওলা রসুল বলেন, রাফি প্রায়ই এমন করে বাড়িতে যায়। ঐদিন সে আমার অনুপস্থিতে মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্র জিহাদের কাছে বলে বাড়িতে গেছে। তারপরের দিন রাফির বাবা মাদ্রাসায় খোঁজ নিলে আমি বলেছি যে রাফি বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছে। তারপর শুনি সে নিখোঁজ।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাফির বাবা থাকায় একটি জিডি করেছেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করে যাচ্ছে।

     

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ