ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মাছটি কিনল না কেউ, আড়তে ফেলে গেলেন জেলে

      মাছটি কিনল না কেউ, আড়তে ফেলে গেলেন জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে সুমন হালদারের জালে  ১ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সাকার মাছ ধরা পড়েছে।

    বুধবার (২৪ নভেম্বর) ভোররাতে পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় মাছটি ধরা পড়ে।

    জানা গেছে, জেলে সুমন হালদার ভোররাতে অন্তরমোড় এলাকায় জাল ফেললে ১ কেজি ওজনের সাকার মাছটি পান।পরে মাছটি বিক্রির জন্য সে দৌলতদিয়া মাছ বাজারে দেলোয়ার হোসেনের আড়তে নিয়ে আসলে মাছটি ক্রেতাদের কাছে অপরিচিত হওয়ায় কেউ কিনতে সাহস পায়নি। পরে কেউ না কেনায় মাছটি আড়তে ফেলে যান তিনি। তখন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

    স্থানীয় মাছ ব্যবসায়ী মিলন বলেন, এই মাছ আমি প্রথম দেখলাম। মাছটি বাজারের সব লোকের কাছে অপরিচিত হওয়ায় কেউ এই মাছটি কিনতে সাহস পায়নি। পরে জেলে সুমন হালদার মাছটি আড়তে ফেলে চলে যান। তখন আমি মাছটি নিয়ে আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি।

    এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, এটি মূলত সামুদ্রিক মাছ। এই মাছ খাবার উপযোগী নয়। এই মাছের শরীর খুব শক্ত। বটি দিয়েও কাটা যায় না। আজকাল নদীতে এই মাছের দেখা মিলছে। তবে পুকুরেও এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ