ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নৌকা হারালেন ঠাকুরগাঁওয়ের দুই প্রার্থী

    নৌকা হারালেন ঠাকুরগাঁওয়ের দুই প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    মনোনয়ন বাতিল হওয়া ঢোলার হাট ইউনিয়নের সীমান্ত কুমার বর্মণ ও সালান্দর ইউনিয়নের মাহাবুব আলম মুকুল (ডানে)

    ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীকের দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর দলিয় মনোনয়ন বাতিল করেছে আ.লীগ। বাতিল হওয়া এ দুই চেয়ারম্যান প্রার্থী হলেন, সালান্দর ইউনিয়নের মাহাবুব আলম মুকুল ও ঢোলার হাট ইউনিয়নের সীমান্ত কুমার বর্মণ।

    বুধবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই দুই ইউপিতে পরিবর্তন এনে, ঢোলার হাট ইউপি থেকে অখিল কুমার ও সালান্দর ইউপি থেকে আবু দাইয়াম জনিকে নৌকার মনোনয়ন দেয়া হয়।

    দলিয় সূত্রে জানা যায়, আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের উদ্দেশ্যে গত ২১ নভেম্বর ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিতব্য ২০টি ইউনিয়নের মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। তবে দুটি ইউনিয়নের সদস্যরা চূড়ান্ত করা প্রার্থীদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। তাদের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়। আপিল যুক্তিযুক্ত হওয়ায়, প্রার্থীদের মনোনয়ন বাতিল করে নতুন করে প্রার্থী চূড়ান্ত করে আ.লীগ।

    এ বিষয়ে কথা বলতে পরিবর্তন হওয়া প্রার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। তবে সালান্দর ইউনিয়নের বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী মুকুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নতুন নৌকা প্রতীক পাওয়া প্রার্থীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই না করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    নতুন দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী জনি বলেন, প্রধানমন্ত্রী সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি দলের আস্থার জায়গা পূরণ করার চেষ্টা করব।

    ঢোলারহাট ইউপিতে নতুন করে মনোনয়ন পাওয়া অখিলও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জয় সম্ভাবনা শতভাগ বলে জানিয়েছেন।

    এ বিষয়ে ঠাকুরগাঁও উপজেলা আ.লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটু বলেন, মৌখিকভাবে পরিবর্তনের বিষয়টি শুনেছি। তবে এখনও এ সংক্রান্ত কোনো কাগজ আমার কাছে আসেনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ