ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • ‘অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দেন কামরুন্নাহার’

    ‘অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দেন কামরুন্নাহার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলায় অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার। বুধবার (২৪ নভেম্বর) রাতে কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত আপিল বিভাগের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়।

    লিখিত ওই আদেশে বলা হয়, কামরুন্নাহার আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের কোনো আদালতেই তিনি ফৌজদারি মামলা পরিচালনা করতে পারবেন না। তিনি ফৌজদারি মামলা পরিচালনার জন্য উপযুক্ত নন।

    এর আগে গত ২২ নভেম্বর উচ্চ আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ধর্ষণ মামলায় আসামিকে জামিন দেওয়ায় আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান কামরুন্নাহার। ওইদনি সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান, আইন মন্ত্রণালয়ে বর্তমানে সংযুক্ত এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করা হয়েছে-মর্মে আদেশ দেন আদালত। পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে প্রকাশ হবে। যা বুধবার রাতে প্রকাশ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ