ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ

    খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ
    খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল।

    আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির অফিস চত্বরে পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন শেখ রানা, জেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান।  

    সভায় অধ্যাপক আলমগীর হোসেন বলেন, সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না। এই মুহুর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ