ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পবিপ্রবিতে কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ের ভর্তি পরীক্ষা কাল

    পবিপ্রবিতে কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ের ভর্তি পরীক্ষা কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।  

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃষি ও কৃষি প্রাধান্য বিষয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হচ্ছে।

    ইতিমধ্যেই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কোভিড পরিস্থিতিতে স্বাস্থ সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার দিন ক্যা¤পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ, র্যাব মোতায়েন থাকবে। দুমকি - লেবুখালী সড়কের যানচলাচল নিরবিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে।

    এছাড়াও আগত পরীক্ষার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউট সারবক্ষনিক কাজ করছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর সভাপতিত্বে শিক্ষক-কর্মকর্তাদের এক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের কৃষি গুচ্ছ  ভর্তি পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ