ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিসিবিকে বিদায় বললেন জাতীয় দলের ফিজিও

     বিসিবিকে বিদায় বললেন জাতীয় দলের ফিজিও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিন্ন করলেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেও।

    পরবর্তীতে বিসিবিও বিষয়টি নিশ্চিত করে।

    হঠাৎ করেই চাকরি ছাড়ার কারণ হিসেবে ক্যালেফাতো জৈব সুরক্ষা বলয়ের ধকল সহ্য না করতে পারাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বিসিবির সঙ্গে আমি থাকছি না। একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের ফিজিও হিসেবে এমন পরিস্থিতিতে দেশ-বিদেশে ভ্রমণ করাটা আমার জন্য অনেক কঠিন ছিল। এমনকি ক্রিকেটারদের জন্যও বিষয়টি কঠিন । জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে অনেক ধকল সহ্য করতে হয়েছিল। শেষ ১৮ মাসে আমাকে প্রায় ১০০ পিসিআর টেস্ট করতে হয়েছে! সুযোগ দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। '

    ক্যালিফাতোর বিদায় নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে আকরাম খান বলেন, 'এই (পাকিস্তান) সিরিজের পর পারিবারিক সমস্যার কারণে ক্যালেফাতো আর থাকছে না। '

    বাংলাদেশ দলের হয়ে ক্যালিফাতোর যাত্রা শুরু ২০১৯ সালের সেপ্টেম্বরে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ