ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

    নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১
    নেপালে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ/ ছবি: কাঠমান্ডু পোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

    একজন বিক্ষোভকারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মোহন চন্দ্র জানান, ডজনখানেক আহতকে সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিন বিক্ষোভকারীরা প্রথমে নির্ধারিত এলাকায় অবস্থান করলেও পরে তারা পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ পানি কামান, টিয়ারগ্যাস ও গুলি চালায়। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

    নেপালের ছাত্র-জনতা মূলত দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তাদের এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে অন্য শহরগুলোতেও।

    রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় কারফিউ জারি করেছে প্রশাসন। পাশাপাশি দেশের বিভিন্ন বড় শহরে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।

    সূত্র: কাঠমান্ডু পোস্ট


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ