ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লিটনের প্রশংসায় ব্যাটিং কোচ প্রিন্স

    লিটনের প্রশংসায় ব্যাটিং কোচ প্রিন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসেনি লিটন দাসের ব্যাট। দিকে দিকে শুরু হয়েছিল তার সমালোচনা। কিন্তু এবার টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন টাইগার ব্যাটার। আর এমনি লিটনের ব্যাটিং দৃঢ়তার প্রশংসা সবার মুখে মখে। বাদ যাননি বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও। শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন তিনি।

    প্রিন্স বলেন, আজ যেভাবে লিটন শান্ত মাথায় খেলেছে আমি খুবই অবাক হয়েছি। কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলাম যখন লিটনের মাসল ক্র‍্যাম্প করা শুরু হয়। আশা করছি রাতের ভেতর ও ঠিক হয়ে যাবে, কাল নতুনভাবে শুরু করতে পারবে।

    দ্রুত চার উইকেট হারানোর পর লিটন-মুশফিকের ব্যাটিংয়ের প্রকাশ করে তিনি বলেন, আমি খুবই গর্বিত তারা যেভাবে দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল। মাঝেমাঝে কোচ হিসেবে আমার ক্রিকেটারদের টেকনিক্যাল গুণগুলো দেখতে হয়। কিন্তু ক্রিকেটারদের মানসিক শক্তিমত্তা দেখে আমি খুবই খুশি।

    সাগরিকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। লিটন অপরাজিত আছেন ১১৩ রানে। মুশফিক ৮২ রান নিয়ে অপরাজিত আছেন। এই জুটিতে বাংলাদেশ আজ পেয়েছে ২০৪ রান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ