ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ

    পিরোজপুরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পরকীয়ার জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত এনামুল শেখ (৪০) পিরোজপুর সদর উপজেলার ঝটকাঠী এলাকার মোতালেব শেখের পুত্র এবং আটক রেশমা বেগম (৩০) পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকার শহীদ খানের মেয়ে।

    আজ শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেশমা বেগমকে আটক এবং নিহত এনামুল শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার জানান, সন্ধ্যায় একটি এলাকায় শালিস বৈঠক করার সময় মোবাইল ফোনে স্থানীয় একজন জানান ভাইজোড়া এলাকায় প্রবাসী জামাল সিকদারের ভাড়া বাড়িতে একজন মারা গেছে। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান রাজমিস্ত্রী এনামুল শেখের দেহ মাটিতে পড়ে রয়েছে এবং তার মুখে ও গলায় নানা রকমের আঘাত ও ক্ষত চিহ্ন আছে।

    এ সময় স্থানীয়রা জানান ঘটনার পরপরই নিহতের স্ত্রী রেশমা ও নিহতের ভাই রাকিব বাড়ির ভিতরে দিয়ে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

    পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার আরো জানান, নিহত রাজমিস্ত্রী এনামুল শেখের ভাই রাকিব শেখের সাথে পরকীয়া সম্পর্ক নিয়ে স্ত্রী রেশমার পারিবারিক কলহ ছিলো। মাস দুয়েক আগে একবার এনামুল শেখের স্ত্রী রেশমা তার দেবর রাকিবের সাথে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যদের মাধ্যেমে প্রায় পনেরো দিন পরে তারা আবার ফিরে আসেন।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, বিষয়টি রহস্যজনক। পুলিশ লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ