ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ১ রানের জন্য নতুন রেকর্ড হলো না মুশফিকের

    ১ রানের জন্য নতুন রেকর্ড হলো না মুশফিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। এবার তামিমকে ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন মুশফিক।
    কারণ চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে তামিমকে পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক।

    কিন্তু সেটা আর হলো না। নার্ভাস নাইনটিতে আউট হয়ে তামিমকে টপকানো হলো না তার। তাও কিনা মাত্র ১ রানের জন্য। ৬৪ টেস্টে ১২৩ ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮ রান। আর তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে।

    কিন্তু আগের দিন ৮২ রান নিয়ে শুরু করা মুশফিক থামলেন ৯১ রানে। হাসান আলির জায়গায় আক্রমণে এসে মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ।
    আম্পায়ার আউট দিলে রিভিউ নেন এই মিডল অর্ডার ব‍্যাটার। রিভিউয়ে হারেন মুশফিক। আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যেতে হয় তাকে। স্রেফ ১ রানের জন‍্য টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমের পাশে বসতে পারলেন না মি. ডিপেন্ডেবল।
    ২২৫ বল খেলে ১১ চারে ৯১ রান করে সাজঘরে ফিরলেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিমকে ছাড়িয়ে যাবেন তিনি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ