ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু : চালক হারুন ২ দিনের রিমান্ডে

     নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু : চালক হারুন ২ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির চালক (২য়) হারুনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শনিবার (২৭ নভেম্বর) পল্টন থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

    আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ নভেম্বর গাড়িচালক রাসেল খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হারুনকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

    পরে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস. ও মিডিয়া শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব এ ঘটনার ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে যাত্রাবাড়ি এলাকা থেকে ময়লাবাহী ট্রাকটির নিয়মিত চালক (চুক্তিভিত্তিক) মো. হারুনকে গ্রেফতার করে। হারুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

    তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন র‍্যাবকে জানান, তিনি ময়লাবাহী এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছেন। বুধবার তিনি অনুপস্থিত থাকার কারণে তার সহকারী মো. রাসেল গাড়িটি চালান। তবে হারুনের কোনো ড্রইভিং লাইসেন্স নেই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

    এর আগে গত বুধবার গ্রেফতার করা হয় দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালক রাসেলকে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এদিকে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। রাসেল জিজ্ঞাসাবাদে জানান, চালক হারুনের কাছ থেকে তিনি গাড়িটি নিয়েছেন।

    পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সিটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ময়লাবাহী ওই গাড়ির প্রকৃত চালক ইরান মিয়া। তিনি পরিচ্ছন্নতাকর্মী হারুনকে চুক্তিভিত্তিতে গাড়িটি চালাতে দেন। আর হারুন আবার রাসেল খানকে চালাতে দেন! এ ঘটনায় ডিএসসিসি ইরান মিয়া ও হারুনসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

    উল্লেখ্য, গত বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ