ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ঘরে রাজমিস্ত্রির লাশ, নেপথ্যে স্ত্রীর পরকীয়া

    ঘরে রাজমিস্ত্রির লাশ, নেপথ্যে স্ত্রীর পরকীয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার ভাইজোড়া নামক স্থান থেকে এনামুল শেখ (৩৮) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাড়া বাড়ি থেকে আঘাতপ্রাপ্ত এনামুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে। নিহত এনামুল শেখ (৩৮) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মোতালেব শেখের ছেলে। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি পিরোজপুর শহরে একটি চায়ের দোকান চালাতেন।

    তিনি সাত মাস আগে শহরে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কবির সিকদার জানান, নিহত এনামুলের স্ত্রী রেশমার সঙ্গে তার দেবরের পরকীয়া ছিল। রাতে এনামুলকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগে স্থানীয়রা রেশমা এবং তার দেবর রাকিবকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছেন। শুধু তাই নয় দুই মাস আগে রেশমা তার দেবরের সঙ্গে ১৫ দিন অন্যত্র ছিলেন বলেও জানান কবির। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় মজুমদার জানান, এনামুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত এনামুলের স্ত্রী রেশমাকে থানায় আনা হয়েছে। তবে এ ব্যাপারে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ