ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

    নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আপাতত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

    সোমবার (২৯ নভেম্বর) রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

    তিনি বলেন, জনস্বার্থে গতকাল রোববার ‘জন অধিকার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের নির্বাহী পরিচালক ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী পারভীন আক্তারের পক্ষে রিটটি করা হয়।

    রিটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপককে (যানবাহন) বিবাদী করা হয়েছে।

    উল্লেখ্য, রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ২৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন তারা।

    এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে মামলা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ