ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

    ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।

    এদিন আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁর উপস্থিতিতে আদালত অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

    গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তাঁর গ্রামের বাড়ি থেকে আটক করে র‍্যাব। পরের দিন র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে। রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাবের করা ওই মামলায় ৮ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ