ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ছারছিনা দরবার শরীফের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত

     ছারছিনা দরবার শরীফের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ছারছিনা দরবার শরীফের ১৩১তম ইসালে সওয়াব মাহফিলের আখেরী মোনজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জোহর নামাজ বাদ তিনদিন ব্যাপী  মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের গদ্দীনসীন পীর আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্লাহ। 

    আখেরী মোনজাত পূর্ব বয়ানে মুরিদদের উদ্দেশ্য করে পীর সাহেব আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্লাহ বলেন, আল্লাহ ও তার রসুলের প্রতিটি হুকুম আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। তিনি বলেন, প্রত্যেক মুসলমান নর নারীকে  কুরআন ও সুন্নাহর  নির্দেশনা মতো জীবন যাপন করা উচিৎ। একজন মানুষ যদি কোরআন হাদিসের আদেশ মেনে ইসলামের পথে চলে, তাহলে সে কখনো সন্ত্রাসী কর্মকান্ড বা অন্যায় করতে পারেনা। 

    ইসলামী আদলে নিজেকে গঠনকরা ইমানী কর্মের অংশ বলে মন্তব্য করেন পীর সাহেব ছারছীনা। 

    এ ছাড়াও তিন দিনের ওয়াজ মাহফিলে বয়ান করেন পীীর সাহেবের বড় ছেলে শাহ আবু নসর  নেছার উদ্দিন আহম্মদ হোসাইন,পীর সাহেবের বড় জামাতা মাওলানা আব্দুর রহমান বেগ, মাওলানা রুহুল আমিন ছালেহী, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা হায়দার হোসেইন্ প্রমুখ।মোনাজাতের পূর্বে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ