ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মির্জাগঞ্জে জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী

     মির্জাগঞ্জে জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে অনুষ্ঠিত ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে মাধবখালী ইউপিতে দু'জন, মির্জাগঞ্জ ইউনিয়নের দুজন, দেউলী সুবিদখালী ইউনিয়নের একজন ও মজিদবাড়িয়া ইউনিয়নের রয়েছেন দু'জন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

    জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাধবখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজান ঘোড়া প্রতীকে ৫৯০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে ৮১৭ ভোট, মির্জাগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম ইলিয়াস মোটরসাইকেল প্রতীকে ৪৯ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন ঘোড়া প্রতীকে ১০৯ ভোট, দেউলী সুবিদখালী ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সত্তার মৃধা হাতপাখা প্রতীকে ১ হাজার ৩৯৬ ভোট এবং মজিদবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল ঘোড়া প্রতীকে ২৮৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের  প্রার্থী আব্দুল লতিফ হাওলাদার হাতপাখা প্রতীকে ৮৪০ ভোট পেয়ে তাদের জামানত হারিয়েছেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মোট প্রাপ্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অথবা সাড়ে ১২% এর কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারাবেন। এবার উপজেলার ছয়টি ইউনিয়নে ১ লাখ ৩ হাজার ৭৯ জন ভোটারের মধ্যে ৫৫ হাজার ২০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৪৮টি ভোট।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ