ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • তানিয়া ধর্ষণ-হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল

    তানিয়া ধর্ষণ-হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। ঘটনাটি ঘটেছিল ১৯৯৯ সালে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

    আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ ও মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।


    ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির হোসেন খোকন তার চারবন্ধুসহ তানিয়াকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। খোকন এবং তানিয়া পূর্বপরিচিত।

    এই ঘটনায় নিহতের মামা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে ২০১৫ সালের ৩ নভেম্বর রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে মোহর চান ও আমির হোসেন খোকনকে ফাঁসি এবং সফর আলী, নুরে আলম ও মনিরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

    এরপর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের নথি) হাইকোর্টে আসে। আর আসামি আপিল ও জেল আপিল করেন। দুটির একসঙ্গে শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়।

    জাহিদ আহামদ হিরো জানান, মোহর চান ও আমির হোসেন খোকনের ফাঁসির দণ্ড এবং সফর আলীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ। আর নুরে আলম ও মনিরকে খালাস দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ