ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • ভোলায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 

    ভোলায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সম্প্রতি শহরের ওবায়েদুল হক কলেজ মাঠে আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ এই লাঠি খেলার আয়োজন করেন। জানা যায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে ভিড় করে শতশত মানুষ। দর্শকদের হাততালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

     

    আগত লাঠি খেলার দুটি দল ১৬ রকমের খেলা প্রদর্শন করেন। এ সময় তারা দর্শকদের বেশ মাতিয়ে তোলেন। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আয়োজন করা হয়।

     

    যাতে নতুন প্রজন্ম গ্রাম বাংলার এই খেলার সাথে একই সাথে পরিচিতি হবে অন্যদিকে গ্রামীণ অতিহ্য টিকে থাকবে এই খেলার মাধ্যমে। সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে আগামীতেও এই ধরনের খোলা আয়োজন হবে বলে জানান আয়োজকরা। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ