ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • আটক-৩

    ভাণ্ডারিয়ায় নিখোঁজের ১দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

    ভাণ্ডারিয়ায় নিখোঁজের ১দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ শুক্রবার (৩ডিসেম্বর) বিকালে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের ১দিন পর শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। সে নদমূলা গ্রামের মো. লোকমান হাওলাদার এর ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

    স্কুল ছাত্রের বাবা লোকমান হাওলাদার জানান, শান্ত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের একদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদার এর বাড়ী লাগোয়া একটি ডোবা থেকে ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশ শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান ওসি।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ