ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ক্ষমা চেয়ে পার পেলেন কঙ্গনা

    ক্ষমা চেয়ে পার পেলেন কঙ্গনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন বলিউডের কনট্রোভার্সি কুইন কঙ্গনা রনৌত।  শুক্রবার ভারতের পাঞ্জাব প্রদেশের কিরাতপুর এলাকায় আন্দোলনরত কৃষকরা এই বলিউড স্টারের গাড়ি আটকে দেয়। এ সময় কঙ্গনার গাড়ি ঘিরে ফেলে  তার করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন কৃষকরা।  ঘণ্টাদেড়েক পর কঙ্গনা ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।

    শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মানালি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন কঙ্গনা। রোপড়ের কাছে বুঙ্গা সাহিবে তার গাড়িবহর আটকানো হয়। আন্দোলনকারী দলে ছিলেন বিপুল সংখ্যক শিখ কৃষক ও নারীরা। তারা কঙ্গনার কাছে কৃষক আন্দোলন নিয়ে তার 'খালিস্তানি' মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ঘটনার ভিডিও পোস্ট করে কঙ্গনা  দাবি করেছেন, বিক্ষোভকারীরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। হেনস্থা করছে।

    এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চন্ডীগড়-উনা হাইওয়েতে কঙ্গনা গাড়ি আটকে থাকার কারণে যানজটও তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

    ঘণ্টা দেড়েক এই অচলাবস্থা চলার পর শেষমেশ হার মানেন কঙ্গনা। গাড়ির বাইরে এসে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। কৃষকদের অভিবাদনও করেন। এরপরই আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নিলে চন্ডীগড়ের উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, ভারতে কৃষি আইন প্রত্যাহারের পর গত ২০ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি জঙ্গি বলে দাবি করেছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ