ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ভাণ্ডারিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ভাণ্ডারিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাণ্ডারিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর উপজেলার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি সুনীল কৃষ্ণ চক্রবর্তী।

    সংগঠনের ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার এবং প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা শাখার সিনিয়র সদস্য গৌর নারায়ণ চৌধুরী, বাবুল হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, সাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর হালদার, কোষাধ্যক্ষ দিপংকর মাতা মিন্টু, দপ্তর সম্পাদক বিনয় রায় ও সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

    ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বসু ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এবং সচীন কর্মকার সাধারণ সম্পাদক ও চন্দ্র শেখর সিকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ