ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পাথরঘাটায় অনিবন্ধিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদে স্মারকলিপি

     পাথরঘাটায় অনিবন্ধিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদে স্মারকলিপি
    পাথরঘাটায় অনিবন্ধিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদে স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অনিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহন এবং অপ্রাপ্ত চালকদের দিয়ে গাড়ি চালানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে উপজেলা থ্রীহুইল মাহিন্দ্রা মালিক সমিতি।

    রোববার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারা পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ মুজাহিদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন তিনি মাহিন্দা মালিক সমিতির সভাপতি কাউন্সিলর আবু বকর সিদ্দিকী মিল্লাত, সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার, খোকন আকন, আবু জাফর, লাইন ম্যান হেলাল মিয়া, প্রচার সম্পাদক আব্বাস জোমাদ্দার সহ প্রায় ৩ শতাধীত চালক-মালিক উপস্থিত ছিলেন।

    এসময় গাড়িচালকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানান, তারা সরকারের দেয়া সকল বিধিনিষেধ মেনেই সড়কে গাড়ি চালান। বিভিন্ন সময়ে নির্বাচন ও পূজার ডিউটি সহ মাসে ৬০ টি গাড়ি থানা পুলিশের সাথে পেট্রল ডিউটিতে কাজ করে থাকে। কিন্তু অনিবন্ধিত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তারা ঠিকমত কিস্তি পরিশোধ সহ দুবেলা খেতে পারে না। কারণ হিসেবে অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাইকে তারা দায়ী করছেন। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালকদের জন্য বিভিন্ন দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

    মাহিন্দ্রা চালক শাহিন বাবু জানান, কিস্তি উঠিয়ে গাড়ি কিনেছি এবং বৈধ কাগজপত্র করেছি। আমরা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সড়কে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারছিনা।

    মাহিন্দ্রা সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক মিল্লাত জানান, আমাদের গাড়িগুলো বিআরটিএ কতৃক অনুমোদন নিয়ে বৈধ কাগজপত্র নিয়ে চালাতে হয়। কিন্তু অনিবন্ধিত অটোরিকশার দাপটে আমরা রাস্তায় দাঁড়াতে পারছি না। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতি এবং থ্রী-হুইল মালিক সমিতির প্রতিনিধির সাথে বৈঠক করে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ