ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • ক্ষমতার অপব্যবহার করবেন না, দুদককে হাইকোর্ট

    ক্ষমতার অপব্যবহার করবেন না, দুদককে হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সতর্ক করেছেন হাইকোর্ট। ক্ষমতার অপব্যবহার নিয়ে হাইকোর্ট বলেছেন, ক্ষমতা থাকলেই কেন অপব্যবহার করবেন! অযথা ক্ষমতা দেখাবেন না। আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন।

    আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নিয়ে রবিবার এক রিট শুনানিতে আদালত তার পর্যবেক্ষণে দুদকের উদ্দেশ্যে এ কথা বলেন। মামুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এদিন রুল জারি করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন।

    এ বিষয়ে অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিরুদ্ধে দুদক নোটিশ পাঠায় এবং তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী মামুন খান দুদক কার্যালয়ে উপস্থিত হন। এরপরও ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর তার বিদেশযাত্রায় নিষেধাঞ্জা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় সংস্থাটি। দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান।

    সেই রিটের শুনানিতেই আদালত দুদকের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা থাকলেই অপব্যবহার করবেন না। অযথা ক্ষমতা দেখাবেন না। একজন মানুষকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনও নিষ্পত্তি করলেন না। আবার তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। কেয়ামত পর্যন্ত কি এ নিষেধাজ্ঞা থাকবে? এরপরই আদালত মামুন খানের বিদেশ গমণে নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা হবে না, এ মর্মে রুল জারি করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ