ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • আসামি ছিনিয়ে নেয়ার পরিকল্পনা, রিমান্ডে ৫ জঙ্গি

    আসামি ছিনিয়ে নেয়ার পরিকল্পনা, রিমান্ডে ৫ জঙ্গি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫ জঙ্গিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

    রোববার (৫ ডিসেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ তাদের ৫ দিনের করে রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া পলাতক শরিফসহ ৬ জঙ্গিকে আসামি করে মামলা করেছে র‍্যাব।

    জানা গেছে, শনিবার (৪ ডিসেম্বর) সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেন র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে ৫ জঙ্গিকে আটকের কথা জানায় র‍্যাব।

    এদিকে রোববার সকালে র‍্যাবের পক্ষে সন্ত্রাসবিরোধী আইনে নীলফামারী সদর থানায় মামলাটি করেন র‍্যাব-১৩ এর রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের।

    পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, রোববার (৫ ডিসেম্বর) বিকেলে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আদালত ৩ দিনের রিমান্ড প্রদানের আদেশ দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ