ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

    ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরযাত্রী নিয়ে বরপক্ষও কনের বাড়ীতে,সুসজ্জিত প্যান্ডেল বিয়ে শুরু করতেই বেরসিক ইউএনও হাজির।  

    বর ও কনে পক্ষ ছুটাছুটি ইউএনওর কাছে ক্ষমা চাইলেন তারপরও শেষ রক্ষা হল না। ইউএনও বিয়ের আনুষ্ঠান বন্ধ করে দিলেন , ভেঙ্গে ফেললেন প্যান্ডেল। রোববার বিকালে উপজেলার বালিপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। 

    জানা যায়, উপজেলার বালিপাড়া গ্রামের ছগির হাওলাদারের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে লামিয়া (১৪) সাথে একই উপজেলার উত্তর কলারণ গ্রামের আঃ লতিফ ব্যাপারির ছেলে শুক্কুর আলী (২১) সাথে বিয়ের আয়োজন চলছিল। তাৎক্ষনিক খবর পেয়ে ইন্দুরকানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড লুৎফুন্নেসা খানম বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন , ভেঙ্গে দেন বিয়ের প্যান্ডেল এবং  মোবাইল কোর্টের মাধ্যমে বর ও কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন। 

    বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী। ওই স্কুল ছাত্রী বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং বর ও কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ