ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ইন্দুরকানীতে ভাগ্নি হত্যা : দুই মামা দুই দিনের রিমান্ডে

    ইন্দুরকানীতে ভাগ্নি হত্যা : দুই মামা দুই দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ইন্দুরকানীতে ভাগ্নি হত্যায় অভিযুক্ত দুই মামাকে দুই দিনের পুলিশ হেফাজতে আনা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম মাদ্রাসা ছাত্রী লাবনী হত্যার সন্ধিগ্ধ আসামী মামা হাবিবুল্লাহ জসিম ও বশির উদ্দিন শিকদার কে পিরোজপুর কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দুরকানী থানায় নিয়ে আসেন।  

    গত রোববার হত্যার রহস্য উদঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী হাবীবুল্লাহ জসিম ও বশির উদ্দিন  কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাত দিনের সময়ের আবেদন করেন। আদালত শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    লাবনী হত্যার এক মাস পর পুলিশ গত বৃহস্পতিবার ও শুক্রবার তার চাচাতো দুই মামা হাফেজ বশির উদ্দিন (৩০) ও মোঃ হাবিবুল্লাহ জসিম (২৫) কে পৃথক এলাকা থেকে গ্রেফতার করে।

    গত ৩১ অক্টোবর নিহত মাদ্রাসা ছাত্রী লাবনী(৬) পাশ্ববর্তী কালাইয়া গ্রামের চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারের বাড়ীতে খেলতে গেলে সেখান থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ীর বাগান থেকে হাতের কবজি ও পায়ের গোড়ালী বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় গত ৬ নভেম্বর লাভনী আকতারের মা ছনিয়া আকতার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামী করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

    এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, লাভনী হত্যার রহস্য উদঘাটনের জন্য অভিযুক্ত আসামী হাবীবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের সময়ের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ