ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ক্যাটরিনার বিয়ের নিরাপত্তা দেবে সালমানের নিরাপত্তারক্ষী!

    ক্যাটরিনার বিয়ের নিরাপত্তা দেবে সালমানের নিরাপত্তারক্ষী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজস্থানে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশল। এরইমধ্যে মুম্বাই থেকে সেখানে পৌঁছে গেছেন তারা।

    হাই প্রোফাইল এই বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। শোনা যাচ্ছে, বিয়েতে ক্যাটরিনার নিরাপত্তার দায়িত্বে থাকছেন সালমান খানের নিরাপত্তারক্ষী শেরা!
    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের মাধোপুরে বিয়ে করবেন ভিকি এবং ক্যাটরিনা। আগামী ৭ ডিসেম্বর হবে সঙ্গীত এবং ৮ ডিসেম্বর হবে মেহেদি অনুষ্ঠান। বিয়েতে কড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শেরা।  

    যদিও এই বিয়েতে সালমান খান দাওয়াত পেয়েছেন কি না, সে বিষয়ে মুখ খুলেছিলেন ভাইজানের বোন অর্পিতা খান। তিনি স্পষ্ট জানান, তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্যই ভিকি-ক্যাটরিনার বিয়ের কোনও নিমন্ত্রণ পাননি।

    শেরা সালমানের বহুদিনের নিরাপত্তারক্ষী। তার নিজস্ব নিরাপত্তারক্ষীর কোম্পানি রয়েছে। যার নাম টাইগার সিকিউরিটি। তারাই রয়েছেন ভিকি-ক্যাটরিনার বিয়ের নিরাপত্তার দায়িত্বে।

    মেহেদিতে ক্যাটরিনা পড়বেন আবু জানির ডিজাইন এবং সংগীত অনুষ্ঠানে পড়বেন মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা। বিয়েতে বর-কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন।

    ক্যাটরিনা-ভিকির বিয়ের উপর নাকি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্টে বসবে ক্যাটরিনা ও ভিকির বিয়ের আসর। তবে অতিথিদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার লম্বা তালিকা। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ