ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার 
  • বর এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে কনে

    বর এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে কনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাজারটা গুঞ্জন, রাখঢাক ছাপিয়ে বিয়েটা সেরেই ফেলছেন বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কাচের কাজ করা পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। অন্যদিকে  সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি।

    এদিকে, বিয়েতে চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন ভিক্যাট। বিয়ের কোনো ছবি যেন ফাঁস না হয় সে জন্য অতিথির প্রবেশের জন্য নাকি গোপন কোডও রেখেছিলেন এই যুগল। তবে এতো কিছুর পরও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার তাদের বিয়ের অনুষ্ঠানের শুরুতেই বর ও নববধূর সাজে ভিক্যাটের ছবি ও ভিডিও ‘ফাঁস’ হলো।

    ভিকিক্যাটরিনা.আপডেটস নামে একটি ইনস্টাগ্রাম পেজে তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ছবিতে ক্যাটকে দেখা গেছে, লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ায় নববধূর সাজে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা গেছে ভিকিকে। বরবধূর সাজে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলো হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।

    মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য। ভিক্যাট তাদের বিয়ের অনুষ্ঠানে ইতালির শেফের তৈরি ৪ লাখ রুপি দামের পাঁচতলা কেক কাটবেন বলে জানা গেছে। এছাড়া অতিথিদের জন্য রাখা হয়েছে, ভারতের ঐহিত্যবাহী বিভিন্ন খাবার, ফুচকা, কচুরি এমনকি পানও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ