ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ‘মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন’

    ‘মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলাজট নিরসনে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মামলার বিরাট জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করার অনুরোধ জানিয়েছেন তিনি।

    বুধবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

    সৈয়দ মাহমুদ হোসেন বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে।

    প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। আর ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু। তাই আজই (১৫ ডিসেম্বর) শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।

    ২০১৮ সালে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন।

    বিএসসি ডিগ্রি পাওয়ার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলএলবি সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

    সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন চারজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ