ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • শুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ

    শুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুমুল শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ। এই শুভেচ্ছা নতুন জীবনের!

    ২৯ এপ্রিল সন্ধ্যার পর থেকে দু’জনের ফেসবুক দেয়ালে ঝুলছে ৫টি যুগল ছবি। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি; গলায় ফুলের মালা। দু’জনেই বেশ আনন্দময়, অন্তরঙ্গ। স্পষ্ট, সদ্য মালাবদল করে একে অপরের জীবনসঙ্গী হওয়ার মুহূর্ত সেটি।

    বলা নেই, কওয়া নেই- এমনকি গুঞ্জনও নেই তাদের নিয়ে, অথচ ঘটে গেল কতো বড় ঘটনা! তাই ছবিগুলো দেখে ভক্তরা তো বটেই সতীর্থরাও বেশ পিলে চমকে উঠলো। বিস্ময় প্রকাশ করলো। দ্বিধা নিয়ে প্রশ্নও করলো কেউ কেউ। তবে প্রত্যেকেই অভিনন্দন জানাতে ভুল করলো না।

    ছবিগুলো মূলত ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’- এটুকু লেখে ট্যাগও করেন দুজনকে। মুহূর্তে লাইক, কমেন্ট, শেয়ারে ভেসে গেল ছবিগুলো। অথচ তিন জনের একজনও টু-শব্দটি করলো না- পার হলো মধ্যরাত।

    তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিয়ে-থা কিচ্ছু নয়। সবাইকে চমকে দেয়ার জন্যই যুক্তি করে এমনটা করেছেন তারা।

    জানা গেছে, ছবিগুলো মূলত চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ একটি নাটকের লোকেশনে তোলা। সম্প্রতি কোভিড নেগেটিভ হয়েই ক্যামেরা নিয়ে মাঠে নামলেন ‘বিশ্ব সুন্দরী’খ্যাত এই নির্মাতা। মাঠে নামবেন আর আওয়াজ দেবেন না- তা তো হতে পারে না।

    মনোজ প্রামাণিককে বলা হয়, এই সময়ের সবচেয়ে মেধাবী অভিনেতা। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ- সর্বত্র প্রমাণিত প্রামাণিক। শিক্ষক হিসেবেও তিনি বেশ জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তিনি।

    অন্যদিকে মৌসুমী মৌ-ও কম নন। অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে। সঙ্গে কর্পোরেট শো’তো রয়েছেই। অভিনয়েও দারুণ অভিজ্ঞতা রয়েছে তার। গত ঈদে তাকে দেখা গেছে কিংবদন্তি আফজাল হোসেনের বিপরীতে ‘অগ্নিফসল’ টেলিছবিতে। এটি নির্মাণ করেছেন ‘ঘুড্ডি’-খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ