ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রাজাপুরে হঠাৎ করে লবনাক্ত বিষখালির মিঠা পানি

    রাজাপুরে হঠাৎ করে লবনাক্ত বিষখালির মিঠা পানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের উপর দিয়ে বয়ে গেছে বিষখালি নদী। হঠাৎ করে লবনাক্ত হয়ে গেছে এ নদীর পানি। গত ৩০ মার্চ থেকে পূর্নিমার জোয়ারের পানি আসার পর থেকেই পানি লবনাক্ত অনুভব করেন বিষখালি তীরবর্তী মানুষ। হঠাৎ করে নদীর পানি লবন হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফসল হানির শঙ্কায় কৃষকরা। কিন্তু কিভাবে পানি লবন হলো তা নিয়ে অনেকেই ভাবনায় পড়ে গেছে। কেননা এ নদী থেকে সাগর অনেক দুরে আর জোয়ার ভাটা খুব কম সময়ে হয়ে যায়। যেখানে দক্ষিনাঞ্চল থেকে পানি আসা খুবই কষ্টকর।

     

    স্থানীয়রা জানান, এই প্রথম বিষখালির নদীর পানিতে লবন দেখা দিয়েছে। তবে কতটা মঙ্গল বা অমঙ্গল বয়ে এনেছে তা সবারই অজানা। কারণ বিষখালি নদী থেকে সাগর অনেক দূরে। এত বছরে নোনা পানি আসেনি। কিন্তু হঠাৎ করেই লবন দেখা দিল পানিতে যা ভাববার বিষয়। এ পানি বেশিদিন স্থায়ী হবে কিনা তা নিয়েও সংসয় তৈরি হয়েছে। এদিকে পানিতে বেশি পরিমান লবন দেখা দিলে মানুষের জীবনযাপনে অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা।

     

    বিষখালি নদী তীরের বাসিন্দা মাওলানা আল-আমীন জানান, আমি মানুষের কাছ থেকে শুনে নিজেই নদীর পানি পান করে দেখি পানি লবনাক্ত, হঠাৎ কেনো পানি লবনাক্ত একমাত্র আল্লাহ ভালো জানেন। নদীরপাড়ের বাসিন্দা রুবেল ফকির বলেন, আমরা এর আগে নদীতে গোসল করতাম হঠাৎ লবনাক্ত হওয়ায় গোসল করলে শরীর কেমন জানি লাগে।

     

    এছাড়াও এলাকার মুরব্বিরা জানান, নদীতে পানি লবনাক্ত হওয়ায় কৃষির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, জোয়ারে সমূদ্রের লবনাক্ত পানি প্রবেশ করতে পারে, তবে এ পানি আবার চলে গেলে ফসলের কোন সমস্যা হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ