ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কক্সবাজারে ‘ধর্ষণের’ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

    কক্সবাজারে ‘ধর্ষণের’ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    সোমবার (৩ জানুয়ারি) হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন এই রিট আবেদন করেন।

    রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

    উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী ও ৮ মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এরপর গত ২৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় আশিককে প্রধান আসামি করে ৭ জনের নামে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ