ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বছর শেষে রেকর্ড ২২০৭ কোটি ডলারের প্রবাস আয়

    বছর শেষে রেকর্ড ২২০৭ কোটি ডলারের প্রবাস আয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত বেশি প্রবাস আয় দেশে আসেনি। তবে একক বছরে প্রবাস আয় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২১ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের প্রবাস আয় পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে সব মিলিয়ে সদ্যসমাপ্ত ২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দুই হাজার ২০৭ কোটি ডলার প্রবাস আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা ধরে), যা ইতিহাসে একক বছরে সর্বোচ্চ প্রবাস আয় আহরণ। এর আগের সর্বোচ্চ প্রবাস আয় এসেছিল ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ডলার এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার।

    গত বছর প্রবাস আয় বাড়লেও অর্থবছর বিবেচনায় এখনো নেতিবাচক অবস্থানে রয়েছে প্রবাস আয়। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাস আয় এসেছে এক হাজার ২৩ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময় ছিল এক হাজার ২৯৪ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাস আয় কমেছে ২৭০ কোটি ডলার বা ২০.৯১ শতাংশ।

    ২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে প্রবাস আয় আসে ১৯৬ কোটি ১৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার, মার্চে ১৯১ কোটি, এপ্রিলে ২০৬ কোটি ৭৬ লাখ, মে মাসে ২১৭ কোটি, জুনে ১৯৪ কোটি, জুলাইয়ে ১৮৭ কোটি ১৪ লাখ, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বরে ১৫৫ কোটি ৩৭ লাখ এবং ডিসেম্বরে ১৬৪ কোটি ৯০ লাখ ডলার।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ