ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • যেমন পাত্র পেলে বিয়ে করবেন সুজানা

    যেমন পাত্র পেলে বিয়ে করবেন সুজানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত।

    বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন।

    সুজানা শুধু তার পোশাকেই নয়, লাইফস্টাইলের অনেক কিছুতেই আমুল পরিবর্তন এনেছেন। দিনের বেশিরভাগ সময় ইবাদত করে কাটান তিনি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করার পর থেকেই তিনি ইসলাম ধর্ম জানতে অনুপ্রাণিত হয়েছেন।

    জীবনের সবকিছু গুছিয়ে নিলেও এখনও একা রয়েছেন তিনি। বিয়ে প্রসঙ্গে সুজানা বলেন, ‘জন্ম, মৃত্যু ও বিয়ে আল্লাহর হাতে। এ বছরেই বিয়ে করতে চাই, যদি পরিবার আর নিজের মনের মতো কাউকে পাই। পাত্র খুঁজছি…।’
     
    প্রসঙ্গত, ২০১৪ সালের ১ আগস্ট সঙ্গীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলেন সুজানা। ৯ মাসের সংসার জীবনে ২০১৫ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়। এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সাবেক এই মডেল ও অভিনেত্রী। সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ