ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মডেল তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা ও চাচা

    মডেল তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা ও চাচা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    দীর্ঘদিন পর মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় বাবা সৈয়দ মাহবুব করিম ও বড় চাচা সৈয়দ রেজাউল করিম সাক্ষ্য দিয়েছেন।

    বুধবার (৫ জানুযারি) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন।
     

    এদিন মাহবুব করিমের সাক্ষ্য শেষ হলেও রেজাউল করিমের সাক্ষ্য অসমাপ্ত ছিল। অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

    এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ভোলানাথ দত্ত।

    গত ১৫ নভেম্বর মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। ওইদিন তিন্নির বাবা ও চাচা সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। পরে রাষ্ট্রপক্ষ মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্যগ্রহণের আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ