ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ঘুষ গ্রহণ : ডিআইজি পার্থের মামলার রায় আজ

    ঘুষ গ্রহণ : ডিআইজি পার্থের মামলার রায় আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের রায় আজ রোববার (৯ জানুয়ারি)। ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। আজ রায় ঘোষণার সময় পার্থকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে।

    গত ৫ জুন পার্থ গোপাল বণিককে জামিন দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত জামিন পেলেও ২ সেপ্টেম্বর সেই জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে গত ২০ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে আদেশ অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর পার্থ গোপাল বণিক বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করা হয়। পরে মামলাটি পাঠানো হয় ৫ নম্বর আদালত থেকে বদলি করে ৪ নম্বর বিশেষ জজ আদালতে।

    উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই পার্থর গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮০ লাখ টাকা। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন তার বিরুদ্ধে মামলা করেন। পরে পার্থ গোপালকে গ্রেপ্তার দেখানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ