ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • একাত্তর টিভিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইভী

     একাত্তর টিভিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইভী
    ডা. সেলিনা হায়াৎ আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে পাড়া-মহল্লায় গিয়ে জনসংযোগ করছেন। মাঠের পাশাপাশি প্রার্থীরা গণমাধ্যমেও সরব রয়েছেন।

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী গণসংযোগ চালাচ্ছেন। এ সময় একাত্তর টেলিভিশন আইভীর সাক্ষাৎকার নেন। সাক্ষৎকারে ডা. সেলিনা হায়াৎ আইভী একাত্তর টেলিভিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, একত্তার টিভি জনতার কাছ থেকে আইভীকে সরাতে পারবে না। সাহস থাকলে একাত্তর টিভি আমাকে জনতার কাছ থেকে সরিয়ে দেখাক।


    সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তৈমুর সাহেব আমার কাকা, তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন।

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ