ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর

    একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দলের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে দেখবো, কি ধরনের কর্মসূচি নিতে পারি। বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে, কিন্তু সেখানে মাঝখানে ২০২৬ সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদের আইনের ভিত্তিতে তৈরির মাধ্যমে হবে। কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি।

    তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কাজ সংস্কার, দৃশ্যমান বিচার, সুষ্ঠু নির্বাচন। আমরা দেখছি একটি দলের শুধু নির্বাচন নিয়ে যত তৎপরতা। তবে মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের ক্ষেত্রে তাদের গুরুত্ব দেখি না। যা আমাদের কাছে সন্দেহজনক।


    কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

    এসময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ