ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে খুন

     গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে গাঁজা কেনার জন্য ২০০ টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ওই ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।

     

    নিহত আমেনা খাতুন (৫০) বড়ধলী গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। গ্রেপ্তারকৃত নুর করিম রাসেল (২৮) আমেনা খাতুনের ছোট ছেলে।

    নিহতের স্বজনরা জানান, ছেলে নুরকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন আমেনা খাতুন। কয়েক বছর ধরে নুর করিম মাদকাসক্ত। রোববার (৯ জানুয়ারি) দুপুরে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ২০০ টাকা চান নুর। এ সময় টাকা না পেয়ে ধারাল বঁটি দিয়ে মাকে কুপিয়ে ও গলা কেটে খুন করে। পরে প্রতিবেশীরা নুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

    সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমেনার ভাই আবদুল হাদী ভাগিনা নুরকে একমাত্র আসামি করে মামলা করেছেন। নুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ