ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, তিনটিতে জরিমানা

    বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, তিনটিতে জরিমানা
    বাকেরগঞ্জের বিভিন্ন ‍ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। এসময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে জিগজ্যাগ পদ্ধতির ৩টি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা এবং ড্রাম চিমনীর সনাতন পদ্ধতির আরও তিনটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

    এসময় ধ্বংস করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

    গুড়িয়ে দেয়া তিনটি অবৈধ ইটভাটা হলো কলসকাঠির সাদিস আমতলী গ্রামের মো. আসলাম হাওলাদারের মেসার্স টু স্টার ব্রিকস, বাগদিয়া গ্রামের জাহিদ মেম্বারের মালিকানাধিন মেসার্স এইচ এন্ড এইচ ব্রিকস এবং নলুয়া গ্রামের মজনু হাওলাদারের মালিকানাধিন মেসার্স ওয়ান নিপা ব্রিকস। এ তিনটি ব্রিকসের কিলন ও চিমনী ভেঙে গুড়িয়ে দেয়ার পাশাপাশি কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

    এছাড়া নলুয়ার উত্তম পালের মালিকানাধিন মেসার্স টাটা ব্রিকসে দুই লাখ, একই এলাকার মো. লিটন হাওলাদারের মালিকানাধিন মেসার্স মেঘনা ব্রিকসকে এক লাখ এবং মাসুদ হাওলাদারের মেসার্স নিপা ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।

    পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবদুল হালিম বলেন, ‘বিভাগের ছয়টি জেলায় সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ