ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা পরকীয়ার জেরে মহুরি স্বামীকে শীল দিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ ও সমাজে পুনর্বাসনের উদ্যোগ

    যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ ও সমাজে পুনর্বাসনের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ করে সমাজে পুনর্বাসন কার্যক্রম গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উগ্যোগ নিতে বলেছে সংসদীয় কমিটি ৷

    বৃহস্পতিবার(১৩ জানুয়ারি ) জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুপতা ইয়াসমিন, বেগম নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।

    বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যৌনকর্মীদের অন্তর্ভুক্তকরণ এবং সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    কমিটি যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ করে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

    বৈঠকে যৌনকর্মীদের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব চিত্র ও তথ্য সংগ্রহ করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রণয়নের জন্য কমিটির সদস্য আরমা দত্তকে আহবায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়৷ যৌন কর্মীদের নিয়ে যে সকল এনজিও কাজ করছে তাদের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

    কমিটি সরকারি শিশু পরিবারের শিশুদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

    বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ