ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

    সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন তৈমুর

    সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন তৈমুর
    নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কার কথা জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের দিন যেন বহিরাগতরা নারায়ণগঞ্জে না থাকতে পারে, সে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোটকেন্দ্রগুলো থেকে যেন সিসি ক্যামেরা সরানো না হয়, সে দাবিও তুলেছেন নির্বাচন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারানো তৈমুর আলম খন্দকার।

    রোববার (১৫ জানুয়ারি) সকাল আটটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। তার আগে রাত ১০টার দিকে শহরের মাসদাইরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। এসময় তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে তৈমুর আলম বলেন, ‘বিভিন্ন স্কুল থেকে আমাকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি তুলে নেওয়ার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা দিয়ে কী বোঝায় সেটা আপনারা বুঝে নেবেন। আমি মনে করি ভোট চুরি, নেতা–কর্মীদের ওপর হামলা অথবা পুলিশি নির্যাতনের জন্যই সিসি ক্যামেরাগুলো তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

    সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার অনুরোধ জানান তিনি। তাঁর নির্বাচনী এজেন্টের উপস্থিতিতেই যেন ইভিএমে ভোটের কার্যক্রম চালানো হয়, সেই দাবি জানিয়েছেন তৈমুর আলম খন্দকার।

    তিনি বলেন, ‘কেন্দ্রগুলোতে একজন করে ইভিএম অপারেটর দেওয়া হবে। আমাদের এজেন্ট ছাড়া সেই অপারেটর যেন ইভিএম মেশিনে কোনো কাজ না করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের এজেন্ট যেন নিরাপদে কেন্দ্রে থাকতে পারে, সে ব্যবস্থাও নির্বাচন কমিশনকে করতে হবে। পাশাপাশি ইভিএমে ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলের প্রিন্ট তাঁর এজেন্টদের হাতে দেওয়ারও দাবি জানান তৈমুর।

    নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বহিরাগতরা অবস্থান করছেন দাবি করে তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জের অঞ্চলগুলোকে ভাগ করে বিভিন্ন এলাকা বিভিন্ন সাংসদের দায়িত্বে দেওয়া হয়েছে। তাঁরা বহিরাগত এনে সেসব এলাকার কেন্দ্রগুলোকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন। বহিরাগতরা বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে থাকছেন। নির্বাচনের দিন যেন বহিরাগতরা নারায়ণগঞ্জে অবস্থান করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ