ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনার প্রভাব কতটা ভয়াবহ ইঙ্গিত দিলেন মেসি

     করোনার প্রভাব কতটা ভয়াবহ ইঙ্গিত দিলেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইংরেজি নতুন বছরের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রায় সপ্তাহখানেক ভোগার পর এই ভাইরাস থেকে মুক্তি মেলে এই আর্জেন্টাইন সুপারস্টারের। তবে করোনার প্রভাব যে কতটা ভয়াবহ সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মেসি।

    মেসি জানান, “করোনার প্রভাব এতটা ভয়াবহ তা তিনি বুঝতে পারেননি। এখনও প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটেনি শরীর থেকে। পুরোপুরি সেরে উঠতে যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছে করোনা।”

    তবে তিনি খুব শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। 
    এ ব্যাপারে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “আপনারা জানেন আমি করোনায় আক্রান্ত হই। ওই সময় আমি যাদের কাছ থেকে বার্তা পেয়েছিলাম তাদের ধন্যবাদ জানাই। আমি যতটা দ্রুত সেরে ওঠব ভেবেছিলাম, সেরে ওঠতে এর চেয়ে বেশি সময় লেগেছে।”

    মেসি আরও লেখেন, “তবে এখন আমি ঠিক আছি। প্রায় সেরে ওঠেছি। আমি দ্রুত মাঠে নামার অপেক্ষায় আছি। শতভাগ দেওয়ার জন্য অনুশীলন করছি। এ বছর আরও চ্যালেঞ্জ আসছে। আমি আশা করি আবার নিজেদের মধ্যে দেখা হবে।” 

    সূত্র: ডেইলি মেইল, মার্কা


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ